১৩/০১/২০২৬, ২২:১৯ অপরাহ্ণ
19 C
Dhaka
১৩/০১/২০২৬, ২২:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বাড্ডায় গুলি করে বিএনপি নেতাকে হত্যা

রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে কামরুল আহসান সাধন (৫২) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

রোববার রাত ১০টা ৬ মিনিটে বাড্ডার গুদারাঘাট এলাকার ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত সাধন স্থানীয়ভাবে ক্যাবল টিভি ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার সময় তিনি সড়কের পাশে একটি চেয়ারে বসে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন দিক থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি হেঁটে এসে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন


তৎক্ষণাৎ আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পড়ুন : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন