১৫/০২/২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০২/২০২৬, ৪:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বায়ুদূষণের তালিকায় ১১তম অবস্থানে ঢাকা

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত। সম্প্রতি বৃষ্টির কারণে ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও আজ ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য মাঝারি হিসেবে গণ্য করা হয়। বুধবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী ‘দিল্লি’। এই শহরটির দূষণ স্কোর ৪০২ অর্থাৎ সেখানের বাতাসের মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’। একই সময় ২১৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার শহর ‘উলানবাটোর’।

এদিকে ২১৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেকটি শহর ‘কলকাতা’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। আর ৭৭ স্কোর নিয়ে এই তালিকার ১১তম অবস্থানে আছে রাজধানী ‘ঢাকা’।

পড়ুন: সাত দিনের মধ্যে অবৈধ পোস্টার, ব্যানার অপসারণের নির্দেশ ডিএনসিসির

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন