বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন হবে ।
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বাধ্যতামূলক পাশের হার বাড়িয়ে শিক্ষা ব্যবস্থা যেমন ধ্বংস করেছে তেমনি কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ধ্বংস করেছে । অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা: মাহবুবুর রহমান লিটন এসব কথা বলেন। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরোও বলেন তোমরা ভালো করে লেখাপড়া কর তোমাদের পাশে আমি আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
ত্রিশাল ইয়ুথ ফোরামের আয়োজনে এসএসসি ও এইচএসসি জিপিএ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্প্রতিবার ত্রিশাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
ইয়ুথ ফোরামের আহবায়ক মমিনুল ইসলাম প্লাবনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর আখতার হোসাইন খান,ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মোস্তেকা আনোয়ার, আলী আকবর ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট, সনদ,মগ ও,স্টেট ইউনিভার্সিটির লগো ফাইল তুলে দেন।

