২০/০১/২০২৬, ১:৫৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২০/০১/২০২৬, ১:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিপিএলে টেকনিক্যাল কমিটিতে সাইমন টাফেল

বিপিএলের আসন্ন ১২তম আসরে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে নতুন মালিকানায় এসেছে চট্টগ্রাম রয়েলসসহ আরও তিন ফ্র্যাঞ্চাইজি। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার এবং মেন্টর হিসেবে কদিন আগে হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিয়েছিল তারা। 

বিজ্ঞাপন

তবে বিপিএলের আসন্ন আসরে টেকনিক্যাল কমিটির দায়িত্ব নিতেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ছেড়েছেন তিনি। বাশার ছাড়াও এবারের বিপিএলে টেকনিক্যাল কমিটিতে রয়েছেন এস এম রকিবুল হাসান ও অভি আনোয়ার। সাবেক এলিট আম্পায়ার সাইমন টাফেলও রয়েছেন বিপিএলের টেকনিক্যাল কমিটিতে। 

এদিকে ধারাভাষ্য প্যানেলেও থাকছে বড়। পাকিস্তান থেকে আসছেন রমিজ রাজা ও ওয়াকার ইউনুস। থাকছেন মাইকেল গফ, ড্যানি মরিসনও। পাশাপাশি দলগুলোর কোচিং প্যানেলও চূড়ান্ত। চট্টগ্রাম দলের প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এ ছাড়া দলটির কোচিং প্যানেলে আরও রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো। 

রংপুর কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস ও স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।

রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড। অন্যদিকে সিলেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। নোয়াখালীর দায়িত্বে খালেদ মাহমুদ সুজন।

পড়ুন: নওগাঁয় ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

দেখুন: স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেননি!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন