বিজ্ঞাপন

বিয়ের শাড়ি পাল্টেই কোট-স্যুটে হিনা, বললেন- ‘কাজ সবার আগে’

কাজের বিরতি নেওয়ার মেজাজে নেই বলিউড অভিনেত্রী হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক রকি জাসওয়ালের সঙ্গে বিয়ে সারার একদিনের মাথায়ই কাজে ফিরলেন হিনা। কোট-স্যুট পরে থাকা এই তারকাকে দেখে বোঝার উপায় নেই, মাত্র ঘণ্টা কয়েক আগেও বিয়ের শাড়িতে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার মুম্বাইয়ের এক অনুষ্ঠানে বিয়ের ঠিক একদিন পরেই কাজে ফেরার কারণ খোলাখুলি ভাবে তুলে ধরেন হিনা। অভিনেত্রী জোর দিয়ে বলেন, তিনি তার পেশাগত প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দেন, কাজ সবার আগে।

এক ইভেন্টের মঞ্চে উঠে হিনা বলেন, ‘কাজ সবার আগে। গতকাল আমার বিয়ে হয়েছে। আজকে একটা জরুরি অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলাম। আমি এর অংশ হতে চেয়েছিলাম। যে কারণে আমি এখানে এসেছি’। 

এর আগে গত বুধবার দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে ভক্তদের চমকে দেন হিনা। তার ইনস্টাগ্রামে কিছু ছবিও প্রকাশ করেন অভিনেত্রী। 

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হিনা। এমন অবস্থায় বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ায় হিনা ও তারে স্বামী রকি জাসওয়াল প্রশংসায় ভাসছেন অনুরাগীদের। তাদের বিয়ের কিছু মুহূর্তও ভাইরাল; যেখানে দুজনকেই হাসিমুখে দেখা যায়।

পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

দেখুন: যুক্তরাষ্ট্র চাইলে যে কোন দেশের সরকার পাল্টাতে পারে |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন