১১/১২/২০২৫, ১৪:৫৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/১২/২০২৫, ১৪:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিসিবিতে দায়িত্ব নিতে আজ ঢাকায় আসছেন মার্শাল

বাংলাদেশের ক্রিকেটে দুর্নীতি নতুন কিছু নয়। ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের গত মৌসুমেও স্পট ফিক্সিংয়ের মতো সন্দেহজনক কয়েকটি ঘটনা ঘটেছে। এগুলো ঠেকাতে কাজ করে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (আকু)। সপ্তাহখানেক আগে এই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের সাবেক ম্যানেজার অ্যালেক্স মার্শালকে। দায়িত্ব নিতে আজ ঢাকায় আসছেন তিনি।

গত ৯ আগস্ট বিসিবি মার্শালকে নিয়োগ দিয়েছিল। বিষয়টি জানিয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।’

মার্শাল আজ ঢাকায় আসবেন, কাজ শুরু করবেন আগামীকাল থেকে। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন মিঠু।

মার্শালের যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে। কলেজ অব পুলিশিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করে।

আইসিসির এন্টি করাপশন ইউনিট মূলত চারটি স্তম্ভের ওপর কাজ করে। প্রতিরোধ, বিঘ্ন সৃষ্টি, তদন্ত এবং শাস্তি প্রদান। মার্শালের নেতৃত্বে এই ইউনিট কেবল বড় টুর্নামেন্ট নয়, গ্রাসরুট পর্যায়ের ক্রিকেটেও নজরদারি বৃদ্ধি করেছে।

বিজ্ঞাপন

পড়ুন: সিপিএলে ফেরার দিনে ব্যর্থ সাকিব

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন