১৫/০২/২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের (২০২৬ সাল) ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এর আগে ১৬ নভেম্বর থেকে শুরু হবে আবেদন গ্রহণ। তিন সপ্তাহ বা এর চেয়ে বেশি সময় ধরে চলতে পারে আবেদন গ্রহণ।

গতকাল শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনের সুনির্দিষ্ট সময়সীমা ও বিস্তারিত তথ্যের বিজ্ঞপ্তি শিগগির পত্রিকা ও বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বুয়েট সূত্রে জানা গেছে, এবার দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। একটি ধাপেই পরীক্ষা সম্পন্ন হবে। অর্থাৎ কেবল লিখিত পরীক্ষা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন