২৫/০১/২০২৬, ৫:৫০ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২৫/০১/২০২৬, ৫:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাংনীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা, টুকুল মাস্টার গ্রেফতার

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস হোসেন টুকুল (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গাংনী উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া টুকুল হোসেন হাড়াভাঙ্গা গ্রামের মৃত ইজ্জতুল্লাহর ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত ৩০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঢাকায় আন্দোলন চলাকালীন সময়ে নিহত ও আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানাতে গাংনী উপজেলা শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করতে গেলে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের জুলফিকার আলীর ছেলে রেজানুল হক ইমন (২৫) বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন।

ধারা ২০০৯ (সংশোধনী ২০১২) সন্ত্রাস বিরোধী আইনের ৬(২)/৭(৫)/৭(৬)(ক)/৭(৬)(খ)/১০/১১/২/১৩ ধারায় মামলাটি “সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালতে” দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম গাংনী থানাকে এফআইআর নেওয়ার নির্দেশ দেন। মামলায় গ্রেফতার হওয়া টুকুল মাস্টার ইজহারনামীয় ৫০ নম্বর আসামি ছিলেন। মামলার নং-১৭, তারিখ ১৫/০৫/২০২৫।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অঙ্কুশ হোসেন বলেন, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, আসামি ইদ্রিস হোসেন টুকুলকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন- মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছেঃ ঠাকুরগাঁওয়ে ফখরুল

দেখুন- নেতারিয়াহুকে এবার য/ম দেখাবেন এরদোয়ান!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন