২১/০১/২০২৬, ১৬:০০ অপরাহ্ণ
26 C
Dhaka
২১/০১/২০২৬, ১৬:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি-লুট

ঝিনাইদহের শৈলকুপায় এক পোল্ট্রি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। শনিবার (২৫ মে) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ব্যবসায়ী রিপন হোসেন জানান, রাত ২টার দিকে বাড়ির পেছনের দরজা ভেঙে একদল ডাকাত ঘরের মধ্যে প্রবেশ করে। পরে পরিবারের ৮-৯ জন সদস্যকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা নগদ ১১ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।

রিপন হোসেন বলেন, ডাকাত দরজা ভেঙে আমাদের ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে জিম্মি করে। তারা নিজেদের ডাকাত পরিচয় দিয়ে বলে, কোনো কথা বললে সমস্যা হবে। এমনকি সকালে থানায় না যাওয়ার জন্যও হুমকি দিয়ে যায়।

রিপন হোসেন আরও বলেন, ডাকাতরা আমাদের কারো ফোন ব্যবহার করতে দেয়নি। পুরো সময় আমাদের জিম্মি করে রেখেছিলো। তারা খুবই সংঘবদ্ধভাবে কাজ করেছে এবং তাদের সবার মুখ ছিলো ঢাকা।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনএ/

দেখুন: “যত কেনাকাটা তত কমিশন” আমলাদের নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ব্যবসায়ী নেতা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন