০৯/১২/২০২৫, ২০:৩৭ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/১২/২০২৫, ২০:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে মোঃ তাকরিম-(৩) এবং মোঃ আদনান-(৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বলা ১২টায় উপজেলার কুট্টাপাড়া গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।
জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে ও একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)।
মৃত মোঃ তাকরিম উপজেলার কুট্টাপাড়া উত্তরপাড়ার আকতার হোসেনের ছেলে ও মোঃ আদনান একই উপজেলার উচালিয়াপাড়া গ্রামের মোঃ আরাফাত মিয়ার ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে আদনান কুট্টাপাড়ার উত্তরপাড়ায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে সে মামাত ভাই তাকরিমের সাথে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে তারা দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়।
পরে স্বজনরা শিশুদের বাড়ির পাশে না দেখে খোঁজাখুঁজি করে কোথাও তাদের সন্ধ্যান পায়নি। দুপুরে স্থানীয়রা পুকুরে দুই শিশুটিকে ভাসতে দেখেন। পরে তাদেরকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:নোয়াখালীতে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

দেখুন: রাজনীতি ছাড়ছেন হাসিনা? সেটাই কী বললো বিবিসি? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন