১৩/০২/২০২৬, ১৭:০৭ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৭:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভাঙ্গন প্রতিরোধে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নকে ব্রহ্মপুত্রের হাত থেকে রক্ষার দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম শহর থেকে নদী পথে ২২ কিলোমিটারসহ ৬২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্র তীরবর্তী চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের প্রায় ২শতাধিক নদী ভাঙ্গা মানুষ কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে চর উন্নয়ন কমিটি চর রাজিবপুর শাখার সদস্য সচিব আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কোদালকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান ছফের আলী, আব্দুল বারী প্রমূখ।

পরে নদী ভাঙ্গন প্রতিরোধে মিছিল সহকারে জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে স্মারকলিপি প্রদান করে।

জেলা প্রশাসক নুসরাত নুসরাত সুলতানা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে পলি, বালু এসে ছোট ছোট উঁচু চরের সৃষ্টি হয়। ফলে নদীতে পানি বৃদ্ধির ফলে পানি ছোট ছোট উঁচু চর গুলোতে আঘাত হানার কারণে নদীর তীরে ভাঙন দেখা দেয়। তাই নদীর প্রবাহ ঠিক রাখতে ছোট ছোট উঁচু চর গুলোকে অপসারণ করা হবে।

তিনি আরো জানান, জেলার ১৬টি নদনদীর প্রায় ২৫টি পয়েন্টে নদী ভাঙ্গন চলছে। ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।

পড়ুন: রাজবাড়ীতে কিন্ডার এসোসিয়েশনের মানববন্ধন

দেখুন: রাজবাড়ি যুবদলের সাবেক সভাপতি অ*স্ত্রসহ গ্রেপ্তার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন