০৯/১২/২০২৫, ২১:১৬ অপরাহ্ণ
21 C
Dhaka
০৯/১২/২০২৫, ২১:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভাতিজার ছোঁয়ায় কিংবদন্তির পুনর্জন্ম! ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক টিজার ‘মাইকেল’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন-এর বায়োপিক ‘মাইকেল’-এর টিজার। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া ১ মিনিট ১৩ সেকেন্ডের এই টিজার প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। ভক্তদের উচ্ছ্বাস প্রমাণ করছে—‘কিং অব পপ’-এর জনপ্রিয়তা আজও অম্লান।

বিজ্ঞাপন

অফিসিয়াল টিজারটি প্রকাশ করেছে লায়নসগেট মুভিজ। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এটি ইউটিউবে পাঁচ লাখের কাছাকাছি ভিউ পায়। অনেকে ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করছেন, এটি হতে যাচ্ছে আগামী বছরের সবচেয়ে আলোচিত বায়োপিকগুলোর একটি।

নির্মাতাদের মতে, ‘মাইকেল’ কেবল একজন কিংবদন্তি শিল্পীর সাফল্যের গল্প নয়—এটি তার জীবনসংগ্রাম, মানসিক দ্বন্দ্ব ও উত্তরাধিকারের এক অনন্য উপস্থাপন। ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের শুরুর দিনগুলো থেকে শুরু করে বিশ্বসঙ্গীতের শীর্ষে ওঠা পর্যন্ত, মঞ্চের আলো-ছায়া আর ব্যক্তিজীবনের অজানা অধ্যায়—সবকিছুই ফুটে উঠবে এই চলচ্চিত্রে।
সবচেয়ে বড় চমক হলো, এই সিনেমায় মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে তাকে দেখা গেছে বিখ্যাত ‘মুনওয়াক’, ‘থ্রিলার’ নাচ এবং স্টেজ পারফরম্যান্সগুলো অবিকলভাবে পুনরায় ফুটিয়ে তুলতে। দর্শকরা বলছেন, “রক্তও কথা বলে”। বলা বাহুল্য, জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও স্টেপে যেন জীবন্ত হয়ে উঠেছে মাইকেল জ্যাকসন নিজেই।
টিজারের শুরুটাও দারুণ নাটকীয়। হেডফোনে সংগীতে নিমগ্ন এক মাইকেল; তারপরই ভেসে আসে কোয়েন্সি জোন্সের কণ্ঠ, “আমি জানি তুমি অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছো…”

এরপর দৃশ্যগুলো দ্রুত বদলাতে থাকে। রিল টেপ ঘোরা, সাউন্ড কনসোলের ফেডার নড়াচড়া, হাতে লেখা গানলিস্ট (“Billie Jean”, “Beat It”, “Thriller”), লাখো ভক্তের উচ্ছ্বাস, ফ্ল্যাশে ভরা পুরস্কার মঞ্চের মুহূর্ত; সব মিলিয়ে টিজারজুড়ে ধরা দিয়েছে মাইকেল জ্যাকসনের ইতিহাসের এক ঝলক।
শেষ দৃশ্যে জাফারকে দেখা যায় ‘থ্রিলার’-এর আইকনিক লাল জ্যাকেটে, জম্বিদের সঙ্গে নাচছেন, মঞ্চে সিগনেচার স্টেপে মাতাচ্ছেন দর্শক। কোয়েন্সির শেষ সংলাপ- “ভেতরে পা স্থির রাখো, আমার বন্ধু!”

বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া, চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল। ভক্তদের মত, এটি শধু একটি সিনেমা নয়, বরং সংগীত ইতিহাসের এক কিংবদন্তিকে নতুন করে পূণর্জন্ম ঘটানো।

দেখুন- ‘স্পাইডারম্যান ৪’ আসছে শক্তিশালী অভিনেতাদের নিয়ে

পড়ুন- শুভশ্রীর জন্মদিনে মনের কথা জানালেন অঙ্কুশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন