কাশ্মীর সমস্যা এবং পানি নিরাপত্তাসহ দুই দেশের মধ্যে চলমান বিরোধ নিরসনে ভারতের সাথে পাকিস্তান আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সোমবার (২৬ মে) ইরান সফরে এসে এসব কথা বলেন শেহবাজ।
প্রধানমন্ত্রী শেহবাজ বর্তমানে বন্ধুত্বপূর্ণ চার দেশের সফরে আছেন, যেখানে তিনি ভারতের সাথে সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় পাকিস্তানকে সমর্থন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন।
এর আগে সোমবার, প্রধানমন্ত্রী শেহবাজকে রাজধানী তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভ্যর্থনা জানান, যেখানে তিনি গার্ড অফ অনার গ্রহণ করেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শেহবাজ বলেন, দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে ‘খুবই ফলপ্রসূ এবং কার্যকর বৈঠক হয়েছে। যা আমাদের পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার সকল ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করেছে।’
শেহবাজ বলেন, ‘আমাদের দুই ভ্রাতৃপ্রতিম এবং প্রতিবেশী দেশকে ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্য, এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে, এই বিষয়ে সম্পূর্ণ ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি ভারতের সাথে সামরিক সংঘাতের সময় সমর্থন করার জন্য পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান এবং জোর দিয়ে বলেন উভয় দেশেরই গভীর সাংস্কৃতিক বন্ধন এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তারা এই সম্পর্কগুলোকে ‘জীবনের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত উৎপাদনশীল সহযোগিতায়’ পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন।’
ভারতের সাথে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে শেহবাজ বলেন, ‘পাকিস্তান এই সংঘাত থেকে বিজয়ী হয়ে বেরিয়ে এসেছে। আমাদের অসাধারণ সশস্ত্র বাহিনীর সাহসী পদক্ষেপের মাধ্যমে।’
পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি : মোদি-শেহবাজের প্রশংসা প্রধান উপদেষ্টার
দেখুন: অর্থ ও খাবার সঙ্কটে পাকিস্তানের সেনাবাহিনী
এস


