১৩/০২/২০২৬, ১৬:২৭ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৬:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশি আটক, পতাকা বৈঠকে ফেরত দিল বিএসএফ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়া এক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, ওই দিন সকাল ৯টা ৩০ মিনিটের দিকে চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম বিওপি’র সীমান্ত পিলার ২১০৯/১৪-এস এলাকা দিয়ে তিন বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে “রাধানগর” নামক স্থানে চোরাচালানের উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ধাওয়া দিলে দুজন পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তবে একজন বিএসএফের হাতে আটক হন।
স্থানীয় লোকজন বিষয়টি সঙ্গে সঙ্গে সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের অবহিত করলে বিজিবি তাৎক্ষণিকভাবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। আলোচনার পর বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
পরে দুপুর ১২টার দিকে সীমান্ত পিলার ২১০৯/১৪-এস-এর কাছাকাছি বৈদ্দ্যেরখীল নামক স্থানে প্রায় ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএসএফ আটককৃত বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি আরও জানায়, আটককৃত ব্যক্তি ও পালিয়ে আসা বাকি দুইজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, “আমাদের সীমান্ত এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। আজকের ঘটনাটি তাৎক্ষণিকভাবে কূটনৈতিক পদ্ধতিতে সমাধান করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

দেখুন: মাত্র তিন লাখ টাকায় মিলছে বিশ্ববিদ্যালয়ের সনদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন