১১/০২/২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’

রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী এক-দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে ভারত বাণিজ্য চুক্তি করবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম ব্লুমবার্গকে লুটনিক বলেন, “আমি মনে করি, এক বা দুই মাসের মধ্যে, ভারত আলোচনার টেবিলে আসবে, তারা বলবে আমরা ক্ষমা চাই। এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে।”

ভারতকে সতর্কতা দিয়ে তিনি বলেন, যদি তারা যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তাহলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে তাদের ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।

এরআগে গতকাল সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “দেখে মনে হচ্ছে আমরা গভীর অন্ধকার চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করছি।”

তার এ পোস্টের পরই ভারতকে নিয়ে মন্তব্য করলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী। তিনি ভারতের সমালোচনা করে বলেছেন, “এটা শুধুই ভারতের আস্ফালন, কারণ সবচেয়ে বড় ক্লায়েন্টের সঙ্গে লড়াই করাটা ভালো লাগা দেয়। কিন্তু দিন শেষে, নিজেদের ব্যবসার স্বার্থেই তারা আমেরিকার সঙ্গে চুক্তি করবে।

ভারতের তীব্র সমালোচন করে মার্কিন এ মন্ত্রী বলেন, “ভারত তাদের বাজার খুলবে না, রাশিয়ার তেল কেনা থামাবে না, আর ব্রিকস থেকেও সরবে না। যদি ভারত রাশিয়া আর চীনের মধ্যে মিলবন্ধন হতে চায়, তো তারা হোক। কিন্তু যদি এটি না পারেন তাহলে ডলারকে সমর্থন করুন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন, আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন। নয়তো ৫০ শতাংশ শুল্ক দিতে প্রস্তুত হন। তারপর দেখি এই লড়াইটা কতদিন চলে।

পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ হচ্ছে

দেখুন: ইসরাইল ও ফিলিস্তিনের বিরোধ মীমাংসা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন