১৬/১২/২০২৫, ১৮:২১ অপরাহ্ণ
23 C
Dhaka
১৬/১২/২০২৫, ১৮:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভেদরগঞ্জে শিক্ষা মানোন্নয়ন তহবিল বিষয়ে মতবিনিময়

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলায় এই প্রথম “শিক্ষা সারথি: ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা মানোন্নয়ন তহবিল” বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়।

বিজ্ঞাপন

সভায় উপজলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, “শিক্ষা সারথি: ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা মানোন্নয়ন তহবিল” এর মাধ্যমে এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের নিয়মিতভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। এখানে যাচাই বাছাই করে উপজেলার প্রকৃত গরিব দারিদ্র শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মুল লক্ষ্য।

সভা শেষে অংশগ্রহণকারীরা এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনকে আহবান জানান।

পড়ুন: ‘চাকুরী নয় নেতৃত্ব’ এ লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের নিয়ে এন্টারপ্রিনিউর সামিট

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন