২০/০১/২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২০/০১/২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার আরেকটি মাদকবাহী নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বলে দাবি করেন তিনি। হামলায় জাহাজে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন।

গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের এটি তৃতীয় হামলা।

স্থানীয় সময় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা জানান।

পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের অঞ্চলে এই ‘প্রাণঘাতী হামলা চালানো হয়েছে —যা দক্ষিণ ও মধ্য আমেরিকার ৩১টি দেশ এবং ক্যারিবীয় অঞ্চলজুড়ে বিস্তৃত।

ট্রাম্প আরও বলেন, গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে নৌযানটি অবৈধ মাদক পাচার করছিল এবং এটি আমেরিকানদের বিষ প্রয়োগের উদ্দেশ্যে পরিচিত একটি পাচারপথ দিয়ে চলাচল করছিল।

তিনি আরও বলেন, ‘হামলায় জাহাজে থাকা তিনজন পুরুষ নিহত হয়েছে। ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।’

যুক্তরাষ্ট্র চলতি মাসেই ভেনেজুয়েলা থেকে যাত্রা করা কথিত মাদকপাচারকারী নৌযান লক্ষ্য করে আরও দুটি হামলা চালিয়েছে। সর্বশেষ এই নৌযানে হামলার বিষয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন: দেশ ছাড়লেন ভেনেজুয়েলার বিরোধী নেতা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন