আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনা ও নিরাপদ পরিবেশের জন্য দলগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন সকালে ৬টি দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেলে আরও ৬টি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। রোববার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের সংলাপে এ মন্তব্য করেন সিইসি।
আজ ১৬ নভেম্বর সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি।
এছাড়া দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপে অংশ নেবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

