১১/১২/২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/১২/২০২৫, ৮:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার, গণতন্ত্র, মানবাধিকার এবং সার্বভৌমত্বের সুরক্ষায় মওলানা ভাসানী সব সময় আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

বিজ্ঞাপন

১৭ নভেম্বর, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “মওলানা ভাসানীর অগাধ দেশপ্রেম, জাতির স্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠায় তার সংগ্রাম যুগ যুগ ধরে আমাদেরকে প্রেরণা দেবে। তার আদর্শ অনুসরণ করলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।”

তিনি আরও যোগ করেন, “মওলানা ভাসানী বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নেতা — সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপ-মহাদেশের নিপীড়িত মানুষের পক্ষে তার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের অহংকারের বিষয়।”

তারেক রহমান বলেন, “মওলানা ভাসানী আমাদের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পথে এক আলোকবর্তিকা ছিলেন। অবিচার ও শোষণের বিরুদ্ধে তার অবিরাম লড়াই এবং নির্ভীক নেতৃত্ব অত্যাচারীদের বিরুদ্ধে কম্পন সৃষ্টির কারণ ছিল।”

পড়ুন: ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন