রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার ইভানোভো অঞ্চলে, যা মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে।
বিজ্ঞাপন
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল এএন-২২ সিরিজের একটি সামরিক পরিবহন উড়োজাহাজ। ইঞ্জিনে ত্রুটি দেখা যাওয়ায় মেরামতের পর এটি পরীক্ষামূলক উড্ডয়নে (টেস্ট ফ্লাইট) ছিল। উড্ডয়নের অল্প সময় পরই বিমানটি সামরিক বিমানবন্দর থেকে দূরে একটি জনশূন্য স্থানে আছড়ে পড়ে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হওয়ায় পাইলট ও ক্রু ছাড়া অন্য কারও হতাহতের সম্ভাবনা নেই। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কাজ শুরু করেছে।
পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ
আর/


