29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মহাখালী বাস টার্মিনালে উপদেষ্টা আসিফ, লাবিবা ক্ল্যাসিককে জরিমানা

যাত্রী ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৬ জুন) সকালে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত লাবিবা ক্লাসিক লিমিটেড নামের পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। মূলত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮০ ধারায় এই জরিমানা আদায় করা হয়।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

পড়ুন: উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক

দেখুন: জুলাই গণঅভূত্থান নিয়ে যা লিখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন