টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ফরেনসিক ইনভেস্টিগেশন বিষয়ে অর্ন্তদৃষ্টি’ ও ‘যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ’ শীর্ষক সেমিনার ও মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের “ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স” বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
সেমিনার ও মাস্টার ক্লাস পরিচালনা করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস স্কুলের সহযোগী প্রধান অধ্যাপক ড. গ্যারি ডালটন এবং ফরেনসিক স্টাডিজ ইনস্টিটিউট অব ক্রিমিনাল জাস্টিস স্টাডিজের সিনিয়র লেকচারার ড. হেলেন ইয়ারওয়াকার।
এছাড়া যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার মো. নুরুজ্জামান। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম।
উদ্বোধনকালে অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বলেন, বিশ্বব্যাপী অপরাধ বিশ্লেষণ ও তদন্তে ফরেনসিক বিজ্ঞানের ভূমিকা দিন দিন বেড়ে চলেছে। এমন সময়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ এ বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। এ আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও গবেষণার পরিধি আরও প্রসারিত করবে এবং ভবিষ্যতে তারা আর্ন্তজাতিক মানের গবেষক ও পেশাজীবী হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দেখুন- জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত ঘোষণা হলে সব দায় সরকারের: মোশাররফ
পড়ুন- কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

