১৫/০২/২০২৬, ৫:০৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০২/২০২৬, ৫:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদক সেবনকালে ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- পৌর শহরের দেওথান এলাকার মো. আবুল বাশার (৫০), টেংগাপাড়া এলাকার মো. আল আমিন (২৬) ও মো. কাঞ্চন (২৫)। তাদের মধ্যে আবুল বাশারকে ৬ মাসের কারাদণ্ড, আল আমিনকে ৩ মাসের ও কাঞ্চনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালের দিকে তিন সাজাপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে গতকাল মঙ্গলবার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকার মৎস্য ভবনের পেছন থেকে তাদেরকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন- বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে গণদোয়া

দেখুন- চাঁদপুরে পুনর্বাসন প্রকল্পে ধীরগতির অভিযোগ, ভোগান্তি | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন