০৬/১২/২০২৫, ২২:০৫ অপরাহ্ণ
21 C
Dhaka
০৬/১২/২০২৫, ২২:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মায়েরা ৫ ঘণ্টা কাজ করে ৮ ঘণ্টার বেতন পাবেন: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের কর্মে নিয়োগের জন্য নীতিমালা করা হবে এবং কর্মক্ষেত্রে মায়েরা প্রতিদিন ৫ ঘণ্টা কাজ করে ৮ ঘণ্টার পারিশ্রমিক পাবেন।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুরে ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘ডা. শফিকুর রহমান সমর্থক গোষ্ঠী’ আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, “৫ ঘণ্টার পারিশ্রমিক মালিকপক্ষ পরিশোধ করবে এবং বাকি ৩ ঘণ্টার পারিশ্রমিক সরকার বহন করবে। যারা ঘরে কাজ করবেন, তাদের ‘রত্নগর্ভা মা’ হিসেবে সম্মানিত করা হবে। আর যারা পূর্ণ ৮ ঘণ্টা কাজ করতে চান, তাদেরও সম্মান জানানো হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে আমার কাছে আসার প্রয়োজন হবে না, আমি নিজেই এসে আপনাদের সমস্যার অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব। যুবকদের কাজ এখনও শেষ হয়নি— তাদের সমাজ থেকে সব আবর্জনা পরিষ্কার করতে হবে।”

ডা. শফিকুর রহমান বলেন, “সুশিক্ষার অভাবে বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত। আল্লাহ আমাদের সরকার গঠনের সুযোগ দিলে, প্রতিটি শিশুকে সুশিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করব ইনশাআল্লাহ।”

পড়ুন: ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না : মির্জা ফখরুল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন