ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
সেলিম হায়দারের ৬৯ বছরের জীবনের ৫১ বছর কেটেছে গিটারের সঙ্গে। দেশের প্রখ্যাত বেশিরভাগ শিল্পীর সঙ্গে বাজিয়েছেন তিনি। মাসখানেক আগে সেলিম হায়দার প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন। এরপর নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় সেলিম হায়দারকে। ২৪ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট। তবে বেজ ও রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস এবং কিবোর্ডেও ছিলেন পারদর্শী। তিনি ফিডব্যাক প্রতিষ্ঠার বাইরেও দেশের বেশির ভাগ শিল্পীর সঙ্গেই গিটার বাজিয়েছেন। সেলিম হায়দারের সংগীত পরিচালনায় দুটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ফিডব্যাকের ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ঐ দূর থেকে দূরে’।
পড়ুন- চরিত্রটি আমার কাছে নিছক অভিনয় নয়, এক ধরণের আত্মদর্শন : এরশাদ হোসেন
দেখুন- আইরিশদের সামনে ধরাশায়ী বাংলাদেশ, নির্বাচক-অধিনায়ক দ্বন্দই কি দায়ী? |

