মালদ্বীপের পার্লামেন্টে নিজেদের একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের নতুন একটি বিল অনুমোদন করিয়েছে প্রেসিডেন্ট মুইজ্জুর সরকার। সংশ্লিষ্টদের আশঙ্কা, মঙ্গলবার হওয়া নতুন ওই বিলের কারণে মূলধারার সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে বাকস্বাধীনতা গুরুতরভাবে ক্ষুণ্ন হবে।
দেশটির বৃহত্তম সাংবাদিক সংগঠন মালদ্বীপ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এমজেএ) ওই আইনের বিরোধিতা করার ঘোষণা দিয়েছে। এ ছাড়া প্রধান বিরোধী রাজনৈতিক দল প্রতিবাদের ডাক দিয়েছে এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা রক্ষাকারী সংগঠনের তরফ থেকে প্রেসিডেন্ট মুইজ্জুকে বিলটিতে ভেটো দেওয়ার আহ্বান জানিয়েছে।
এমজেএর মহাসচিব আহমেদ নাঈফ বলেন, ‘এই আইন মূলত অনলাইন ও অফলাইনে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হবে। এভাবে সংবাদমাধ্যমকে কার্যত নির্বাহী শাখার অধীনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা সাংবাদিকরা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাই।’ সিএনএন।
পড়ুন: গাজায় গণহত্যার বিরুদ্ধে ইতালীতে এক যোগে প্রতিবাদ
দেখুন: ভাগ হচ্ছে গাজা? একসঙ্গে বসছেন ট্রাম্প নেতানিয়াহু! |
ইম/


