০৯/১২/২০২৫, ১৭:২৮ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/১২/২০২৫, ১৭:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে সিটিটিসি

রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি সামাদ উদ্দিন বিজয়কে (২৭) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সিটিটিসি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৭:০০ ঘটিকায় সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মুগদা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি সামাদ উদ্দিন বিজয়কে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, সে আগারগাঁও এবং ডেমরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : প্লট দুর্নীতি: রায় ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন