মেক্সিকোর সোনোরা রাজ্যের হারমোসিলোর একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। রোববার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, শনিবার ওয়াল্ডোর একটি আউটলেটে এই বিস্ফোরণ ঘটে। গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন কিশোর এবং দুইজন কিশোরী। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনা কোনো হামলা বা সহিংস কর্মকাণ্ডের ফল নয়।
পড়ুন: দুই বছরে দেড় লাখের বেশি মৃত্যু: গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদান


