১৫/০২/২০২৬, ২:২৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ২:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে দুটি পানির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি পানির কারখানায় অনিয়ম ধরা পড়েছে। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে ফ্রেন্ডস ওয়াটার কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পড়শী ওয়াটার কারখানাকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—এই দুটি কারখানা অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন করে বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এরপরই জেলা পর্যায়ে একটি টিম গঠন করে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফ্রেন্ডস ওয়াটার কারখানায় বিভিন্ন অনিয়ম পাওয়া যায় এবং কারখানার স্বত্বাধিকারী রিয়াজ মাহমুদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, পড়শী ওয়াটার কারখানার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেটিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ কৃষি বিবরণ কর্মকর্তা তরিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক প্রস্তুতি সমাবেশ ও র‍্যালি

দেখুন: মেহেরপুরের এতিহ্যবাহী বাঁশ শিল্প এখন বিলুপ্তির পথে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন