১৩/০২/২০২৬, ১৭:০৮ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৭:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে শীতবস্ত্র বিতরণ

মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া, আমদহ শিশু বাগানপাড়া ও বামনপাড়া আশ্রয়ন প্রকল্পের অসহায় ২০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার(৫ ডিসেম্বর) সকালে শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয় সুবিধাভোগীদের হাতে।

বিজ্ঞাপন

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

দুস্থ ও অসহায় মানুষের জন্য এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউএনও খাইরুল ইসলাম বলেন, শীতের সময় দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সরকার নিয়মিত বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। আমরা চাই, সমাজের সবাই একসঙ্গে এগিয়ে আসুক।

স্থানীয়রা জানান, শীতবস্ত্র পেয়ে তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

পড়ুন: জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের মূল লক্ষ্য: প্রেস সচিব

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন