মেহেরপুরে আইন অমান্য করে পরিচালিত ৮৫ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
বিজ্ঞাপন
আজ সোমবার সকালে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়।
অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন–২০১৩ অনুযায়ী ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে এসব ভাটায় অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর টিপু সুলতান, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং যৌথ বাহিনীর একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।
পড়ুন- ৪ দফা দাবীতে দিনাজপুরে সরকারী মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি
দেখুন-যশোর ডিবি পুলিশের অভিযানে অ/স্ত্র ও গাঁজা সহ গ্রেপ্তার ১ |

