২৪/০১/২০২৬, ২১:৪৯ অপরাহ্ণ
20 C
Dhaka
২৪/০১/২০২৬, ২১:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক ব্যক্তির নাম সেন্টু (৪০)। তিনি উপজেলার বামুন্দী চেরাকী পাড়ার মৃত ছবকুল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার(২৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সেনা ক্যাম্পের একটি টিম বামুন্দী এলাকায় সেন্টুর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে ২৩০ পিস ইয়াবা, ১০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মেহেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ফজলে রাব্বি। অভিযান শেষে সেন্টুকে আটক করে গাংনী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা বলে জানা গেছে।

পড়ুন: সাম্য হত্যার বিচার দাবিতে জয়পুরহাটে ছাত্রদলের মশাল মিছিল

দেখুন: পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন