০৬/১২/২০২৫, ২২:০৮ অপরাহ্ণ
21 C
Dhaka
০৬/১২/২০২৫, ২২:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুর সীমান্তে নারী-শিশুসহ ৩৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ মোট ৩৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭-এর সন্নিকটে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

আনুষ্ঠানিক পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের ১১ বিএসএফ গান্দিনা ক্যাম্পের এসি সুনিল কুমার। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কাজিপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল।

জানা গেছে, হস্তান্তর করা ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। ভিন্ন ভিন্ন সময়ে গরু রাখাল, শ্রমিক কিংবা পরিবারের কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। অনেকে সেখানে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হওয়ার পর আদালতের আনুষ্ঠানিকতা শেষে তাদের সীমান্তে এনে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হয়। ফেরত আসা জনগণের মধ্যে শিশু ও নারী মিলিয়ে বেশ কয়েকজন রয়েছে। তাদের দীর্ঘদিন ভারতে থাকার কারণে অনেকেই সেখানে কাজ করতেন বলে জানা গেছে।

ফেরত ব্যক্তিদের মধ্যে,ঠাকুরগাঁও সদর উপজেলার পিরুশ গ্রামের মৃত কেতিয়া রাম অধিকারী ছেলে ) বিমল অধিকারী (৭২), বিমল অধিকারীর স্ত্রী মালতি রানী অধিকারী(৬২),প্রধান অধিকারী স্ত্রী বর্ন্যা অধিকারী(৩৭), তার মেয়ে রিয়া অধিকারী(৪), রানীশংকৈল উপজেলার কাতিহার মন্টু হক মেয়ে দুলারী খাতুন(৫২), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মুজুরদিয়া বোয়ালমারী গ্রামের আজিত ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ(৪২), মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিয়ামত কান্দি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বেলায়েত হোসেন(৩৫), তার স্ত্রী হাসিদা বেগম(২৯), তার ছেলে ইব্রাহিম হোসেন(০৫), খুলনা জেলার দক্ষিণ কয়া উপজেলার বাঘা গ্রামের অরবিন্দ সানার ছেলে তরুণ সানা(৩৬), তার স্ত্রী প্রভাতী সানা(৩১), দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামের মিথুন মিয়ার মেয়ে রুমা আক্তার(২৪), একই এলাকার ইরফান আলীর স্ত্রী সাবিনা শেখ(৩২), যশোর জেলার সরিষা উপজেলার লক্ষ্মীমানপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী শেফালী ফরিদা খান(৪৩), রংপুরের পীরগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মৃত মশাররফ হোসেনের ছেলে লিটন মিয়া(৩৭), লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ধবু গ্রামের মৃত সুফিয়ান হোসেনের ছেলে সৈয়দ আলী(৩৮), পাটগ্রাম উপজেলার থানাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রমজান আলী সাদ্দাম(২৭), রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কালীমোহর গ্রামের মৃত মৃত মান্তুম ছেলে আরজু আহমেদ(৫১), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বেলতলা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে জয়নাল হক(২৯), একই এলাকার আব্দুস সালাম এর ছেলে গোলাম মোস্তফা জিয়া(২৯),চরদিয়ার মানিকচর পশ্চিমপাড়া, গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে মোঃ রুবেল(৩৩), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা লুটারু পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নেসবাউল(২৬), একই উপজেলার গাইন পাড়া গ্রামের আনিস উদ্দিন এর ছেলে পারভেজ মোশারফ(৩৭), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার খুলনা বাগেরহাট গ্রামের ফরকান বাদশার ছেলে ইমরান(২৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হাকিমপুর গ্রামের আব্দুল গফ শেখ এর ছেলে আসাদুল শেখ(১৮), একই উপজেলার হারিশপুর গ্রামের সোলাইমান শেখ এর ছেলে ইমদাদুল শেখ (৫০), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাঘান্দাপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মোয়েন আলী(৩৬) একই উপজেলার আতাহারি গ্রামের নুরুল হুদা ছেলে খাইরুল ইসলাম বাবু(৪০), একই উপজেলার শ্রীমান্তপুর গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে মনিরুল ইসলাম(২৯), নওগাঁ জেলার চাপাহার উপজেলার পাতারী গ্রামের নাইমুল আলীর ছেলে গোলাম রাব্বানী(৩১), যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বারোখাদুরা গ্রামের শিশির পালের ছেলে প্রকাশ পাল(৩৪), ঢাকা জেলার সাভার থানার জাহাঙ্গীর বেগের ছেলে সালাম বেগ(৩৬), একই উপজেলার মৃত ওমর মালের ছেলে কেরামত মাল(৫৬), খুলনা জেলার বাতিগাতা উপজেলার বারো ভূঁইয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মেহেদী হাসান শেখ(২৪), নওগাঁ জেলার চাপাহার উপজেলার পশ্চিম কর্মীডাঙ্গা গ্রামের নুরুল হুদা ছেলে দুলাল হোসেন(৩১), রাজশাহী গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী গ্রামের রাসেল আলী ছেলে আসমাউল হুসনা(১৯), একই উপজেলার চরহনুমান্ত নগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী(২০), একই গ্রামের আরজ আলী ছেলে মাসুম রেজা(২৯) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার শুকাতী গ্রামের ছেলে রইস খান(৩৬)।


গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরকৃত ৩৯ জনকে গাংনী থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিচয় ও জেলার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। নিশ্চিত হওয়ার পর প্রত্যেককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন জানান, ফেরত আসা এসব মানুষদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন পেশার নিম্নবিত্ত মানুষ রয়েছে। কষ্টের জীবনযাপনের কারণে তারা অবৈধভাবে পারাপার হয়েছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মানবিক বিবেচনায় তাদের নিজ নিজ এলাকায় ফেরত পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ আটক ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন