০৬/১২/২০২৫, ২১:২০ অপরাহ্ণ
21 C
Dhaka
০৬/১২/২০২৫, ২১:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যখন উপযুক্ত সময় হবে, তখনই তারেক রহমান দেশে আসবেন : রিজভী

তারেক রহমান উদ্বেগের মধ্যে থাকলেও সব সময় যোগাযোগ রাখছেন। যখন উপযুক্ত সময় হবে, তখনই তিনি দেশে আসবেন— এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (৩০ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাধীন এভারকেয়ার হাসপাতালের সামনে অযথা কাউকে না যাওয়া এবং ভিড় সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, সেখানে আরও অনেক রোগী রয়েছে। তাদের চিকিৎসার যেন ব্যাঘাত না ঘটে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এসময় নিজ অবস্থানে থেকে সবাইকে দো’আর অনুরোধ করেন বিএনপির এ সিনিয়র নেতা।

তিনি বলেন, খালেদা জিয়ার শারিরীক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিদেশ যাওয়ার বিষয়ে চিকিৎসকরা এখনও সিদ্ধান্ত নেননি। আশা করি দ্রুতই সেরে উঠবেন।

এদিকে, বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দুই সপ্তাহব্যাপী বিএনপির দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখার তথ্যও জানান রিজভী আহমেদ।

বিজ্ঞাপন

পড়ুন : খালেদা জিয়াকে দেশের মানুষ নেতৃত্বের আসনে দেখতে চায়: রিজভী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন