যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিশেষ স্মৃতিচিহ্ন রক্তমাখা চামড়ার দস্তানা নিলামে তোলা হয়। এটি বিক্রি হয় ১৫ লাখ ২০ হাজার ডলারে, যা প্রায় সাড়ে ১৮ কোটি টাকার সমপরিমাণ।
সম্প্রতি শিকাগোর একটি নিলামকারী প্রতিষ্ঠান, ফ্রিম্যানস-হিন্ডম্যান, এই দস্তানা নিলামে তোলে। জানা গেছে, ১৮৬৫ সালের ১৪ এপ্রিল লিংকন ওয়াশিংটনে একটি থিয়েটার দেখতে গিয়েছিলেন, যেখানে তিনি আততায়ীর গুলিতে নিহত হন।
ওই দিন লিংকনের পকেটে এই দস্তানা ছিল। তার ব্যবহৃত আরও ১৪৪টি জিনিস নিলামে তোলা হয়, যার মধ্যে ১৩৬টি বিক্রি হয়েছে। সবচেয়ে বেশি মূল্য পাওয়া বস্তুগুলোর মধ্যে ছিল একটি রুমাল, যা ৮ লাখ ২৬ হাজার ডলারে (প্রায় ১০ কোটি টাকা) বিক্রি হয়েছে।
উল্লেখ্য, লিংকন ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এবং হত্যার শিকার হওয়ার আগ পর্যন্ত তিনি দেশ পরিচালনা করেন।
এনএ/

