রাজশাহীতে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। রোববার রাত ১২টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি বাজার এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজাশাহী-নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন নাসিম আলী (৩২), জুয়ালে রানা (২৮) ও মিজানুর রহমান (২৬)। আহতদের মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।রাজশাহী মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী স্থানীয়রা জানায়,
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার রানিহাটি ইউনিয়নের শিক্ষা সফরের অংশ হিসেবে দুটি বাসে করে দলটি রওনা দেয়। সফরের গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। আর অপর বাস ও ট্রাক সড়কের উপরে মুখোমুখি অবস্থায় ছিল।
এই ঘটনায় আহত ৩০ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, গতকাল রাতে ট্রাক ও বাসের সংঘর্ষের ধটনায় ঘটনা ৩ জন মারা গেছেন। এই ঘটনায় অহত রয়েছে অনেকেই। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।
তিনি আরো বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পড়ুন : পাঁচ দফা দাবিতে ও চট্টগ্রাম মেডিকেলে কমপ্লিট শাটডাউন
দেখুন : এবার রেকর্ড আম উৎপাদনের আশা
ইম/


