২৫/০১/২০২৬, ৬:২২ পূর্বাহ্ণ
16 C
Dhaka
২৫/০১/২০২৬, ৬:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সফরে মঙ্গলবার (২৭ মে) রাতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিক্কেই সম্মলেনে অংশ নেবেন তিনি।

সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা-টোকিও।

ড. মুহাম্মদ ইউনূসের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও জানান, জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ।


২৯ ও ৩০ মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। সরকার ছাড়াও বিভিন্ন পর্যায়ের ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুই দেশ।

জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রফতানিতে নতুন সম্ভবনার দুয়ার খুলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

পড়ুন: বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

দেখুন: কোনো অপরাধ করিনি, তাই শঙ্কিত নই: ড. ইউনূস

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন