১১/০২/২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রিমান্ড শেষে কারাগারে গোলাম দস্তগীর গাজী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া নতুন দুটি মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিনের আদালত এ আদেশ দেন।

এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, রিমান্ড শেষে অন্য দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানো হয়েছে। সেইসঙ্গে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেছিলেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা পৃথক দুই মামলার অভিযোগে বলা হয়, গত ২১ জুলাই গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় অন্য আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার উদ্দেশ্য গুলিবর্ষণ করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন