নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কৃষি কার্যালয় থেকে স্থানীয় কৃষকদের মাঝে সার ও বিজ বিতরণ করা হয়েছে। ২৭ অক্টোবর সোমবার দুপুরে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কৃষি উপসহকারী কর্মকর্তাসহ শতাধিক দরিদ্র কৃষক।
উপজেলার কৃষি ও কৃষকদের উৎসাহ প্রদানে ধারবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ সার ও বিজ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান অতিথি সাইফুল ইসলাম। তিনি বলেন, কৃষকদের সাথে সরকার সব সময় থাকে। কৃষি হলো বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার অন্যতম প্রাকৃতিক ক্ষেত্র। কৃষি বিপ্লব, কৃষিকাজে সাফল্য পেলে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি ও খাদ্য উৎপাদনে মাথা উঁচু করে দাড়ানো যায়।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গাছে ঝুলছিল কৃষকের মরদেহ
দেখুন: মহান বিজয়ের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ | ঘরে বাইরে
ইম/

