০৯/১২/২০২৫, ১৯:৩৯ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/১২/২০২৫, ১৯:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জে এলজিইডির অধীনে নিন্মমানের সামগ্রী দিয়ে সড়ক মেরামতের অভিযোগ; এলাকাবাসির ক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড বাগবের জলসিড়ি ১০০ ফুট সংযোগ সড়ক মেরামতে নিন্মমানের সামগ্রী ব্যবহার ও ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় নিন্মমানের সামগ্রী ফেলে সড়কটি টেকসই নির্মাণের দাবী করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

সরেজমিনে ঘুরে দেখা যায়,রূপগঞ্জ সদর ইউনিয়নের বাগবের বাজার থেকে জলসিড়ি- ১শ ফুট সড়কের সংযোগে ৩শ মিটার সড়ক মেরামত করছেন এলজিইডি। প্রায় ১৬ লাখের অধিক টাকার সরকারি বরাদ্দে মেরামত করার সময় শ্রমিক দৌলত ও সুপারভাইজার ইমরানের মাধ্যমে ৩নং ইটা,সুরকী ভিটি বালি ব্যবহারের মাধ্যমে কাজ করছেন।

ফলে এলাকাবাসী ক্ষোভ জানিয়েছেন। তাদের দাবী, এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মিজানের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার এমন অনিয়ম করছেন। স্থানীয়রা আরও জানান, দীর্ঘ দিনের ভোগান্তি দূর করতে রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে আমরা গিয়েছিলাম। কিন্তু বিগত সময়ে হয়নি। বর্তমানে ঠিকাদার রেজাউল করিম কাজ পেয়ে করছেন কিন্তু নিন্মমানের সামগ্রী দিয়ে করার বেশিদিন টেকসই হবে না। স্থানীয় বাসিন্দা নাদিম, নজরুল ইসলাম, সিরাজ মিয়াসহ ক্ষোভ জানিয়ে আরও বলেন, আমাদের এলাকায় কোনমতে রাস্তা করে ঠিকাদাররা চলে যাবে। কিন্তু দিনশেষে আবার নষ্ট হলে আমরাই ভুগবো। তাই অবিলম্বে ভালো মালামাল দিয়ে টেকসই রাস্তা করার দাবী জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে সুপারভাইজার ইমরান ও শ্রমিক দৌলত জানান, ঠিকাদার যা দেয় তাই দিয়েই কাজ করতে হয়।


ঠিকাদার রেজাউল করিম খোকন মুঠোফোনে বলেন, কাজটি ফুলবানু ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠান কাজ পেয়েও বরাদ্দের টাকায় করতে না পেরে চলে যায়। পরে ২য় বার লটারীতে আমি কাজ পাই। সরকারি ভ্যাট শতকরা ১৫ ভাগ দেয়ারপরও আরও গোঁপন খরচ দিয়ে করতে হয়। পরে যা থাকে তা দিয়ে রাস্তা যেমনে করা দরকার তেমনি করতেছি। সামনের কাজে আর এমন ভুল হবে না।


এ বিষয়ে রূপগঞ্জ উপজেলার এলজিইডি প্রকৌশলী আকতার হোসেন বলেন,বিষয়টি জানলাম, ঘটনাস্থলে সাব ইঞ্জিনিয়ার মিজানসহ লোক পাঠিয়েছি। কোন প্রকার অনিয়ম হলে যথাযথ ব্যবস্থা নেব।

পড়ুন- আইনগত ভিত্তি ছাড়া কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত নেওয়া উচিৎ নয়- রিজভী

দেখুন- প্রযুক্তির দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পাল্লা দিতে পারবে ইউরোপ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন