২৪/০১/২০২৬, ২১:০৯ অপরাহ্ণ
23 C
Dhaka
২৪/০১/২০২৬, ২১:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আবার ও রেলপথ অবরোধ করল তিতুমীর শিক্ষার্থীরা

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে গেছে। লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানো হয়।

বিজ্ঞাপন

সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।

আটকে যাওয়া ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, “উপকূল এক্সপ্রেস ট্রেনটি ৩টা ২৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। আমার ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। এর মধ্যে তিতুমীর রেলগেটে দূর থেকেই লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। পরে ট্রেনটি দ্রুত সিদ্ধান্তের ভিত্তিতে গতি কমিয়ে থামাতে সক্ষম হই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। হঠাৎ ট্রেন থামাতে বেগ পেতে হয়েছে। তবে কোনো সমস্যা হয়নি।

এর আগে, সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আবারও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী গুলশান লিংক রোড অবরোধ করেন তারা। ফলে লিংক রোডের উভয় পাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলেন, “যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। অবরোধ চলাকালীন জরুরি প্রয়োজনে বের হওয়া অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হবে না।

পড়ুন:রেলপথ ও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

দেখুন:বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু কাশ্মীরে |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন