২৪/০১/২০২৬, ২১:১৮ অপরাহ্ণ
23 C
Dhaka
২৪/০১/২০২৬, ২১:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রেলপথ ও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

এবার রেলপথ ও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা । রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে শিক্ষার্থীদের আল্টিমেটামের সময় শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শেষ হয়েছে। তবে,ঘোষণা অনুযায়ী, আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) থেকে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে অনির্দিষ্টকালের জন্য পালিত হবে এ কর্মসূচি।

বিজ্ঞাপন

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে লাগাতার রেলপথ ও সড়ক অবরোধ এই কর্মসূচি চলবে।

আন্দোলনকারীদের ব্যারিকেডের আওতায় থাকবে সড়ক ও রেলপথ। তবে, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষ্যে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ব্যারিকেড কার্যক্রম শিথিল রাখবেন তারা।

শিক্ষার্থীরা বলছেন, যেকোনো মূল্যে ৭ দফা কর্মসূচি মেনে নেওয়া হয়েছে, এমন ঘোষণা আসতে হবে। যতক্ষণ এই ঘোষণা আসছে না, ততক্ষণ আন্দোলন চলবে।

তাদের দাবিগুলো হচ্ছে—

১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে।

৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুইটি বিষয় ‘আইন’ এবং ‘জার্নালিজম’ বিষয় সংযোজন করতে হবে।

৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

৬. শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে।

৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সংগঠন ‘তিতুমীর ঐক্য’ এর পক্ষ থেকে তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে সরকারকে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেইসঙ্গে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজের গেটের সামনে গণ-অনশন কর্মসূচিও অব্যাহত আছে।

পড়ুন:মহাখালীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

দেখুন:পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন