১১/০২/২০২৬, ১৩:০৪ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৩:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রোটারি ক্লাব অব বনানীর সহায়তায় ২৫ জনের ছানি অপারেশন

পঁচিশ জন দুস্থ মানুষের চোখের আলো ফিরিয়ে আনতে ১ লক্ষ ২৫হাজার টাকার চেক দেয়া হয় আমেনা মজিবর রহমান ফাউন্ডেশনকে। ফাউন্ডেশনের পক্ষে রোটারিয়ান অধ্যাপক ডা: ওবায়দুল্লাহ খান এ চেক গ্রহণ করেন।

বিজ্ঞাপন

ঢাকার বনানী ক্লাবের হলরুমে রোটারি ক্লাব অব বনানী এর সভা সাপ্তাহিক সভায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান খন্দকার এ মুবিন এই চেক তুলে দেন।

এর আগে সভায় রোটারিয়ান অধ্যাপক ডা: ওবায়দুল্লাহ খান ষাট জন দুস্থ মানুষের চোখের আলো ফিরিয়ে আনতে ছানি অপারেশন এর প্রজেক্টটি বিস্তারিত তুলে ধরেন। যেখানে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আমেনা মজিবর রহমান ফাউন্ডেশন যৌথভাবে এ প্রজেক্ট সম্পন্ন করবে।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান খন্দকার এ মুবিন এতে সভাপতিত্ব করেন এবং ক্লাব সেক্রেটারি রোটারিয়ান জয়নাল আবেদীন চঞ্চল সভা পরিচালনা করেন। এছাড়াও রোটারি ক্লাব অব বনানী ঢাকার বোর্ড সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় জুলাই মাসের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা হয়।

উল্লেখ প্রতি বছর রোটারি ক্লাব অব বনানী ঢাকা পঞ্চাশ থেকে ষাট জন দুস্থ মানুষের চোখের আলো ফিরিয়ে আনতে কাজ করে চলেছে। ভবিষ্যতেও এই কাজ অব্যাহত থাকবে বলে জানান ক্লাব প্রেসিডেন্ট। এসময় মাইলস্টোনে নিহত ও আহত শিশু সহ সকলের জন্য একমিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। একই সাথে শিশুদের ভবিষ্যতে মানসিক স্বাস্থ্য সেবায় সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৯৪

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন