২৪/০১/২০২৬, ২১:০৫ অপরাহ্ণ
23 C
Dhaka
২৪/০১/২০২৬, ২১:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ

গত মাসে মেয়েদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের টিকিট কেটেছিল বাংলাদেশ। ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক পাকিস্তানের পর দ্বিতীয় ও শেষ দল হিসেবে নিগার সুলতানা জ্যোতির দল ওই যোগ্যতা অর্জন করে।

গতকাল (শুক্রবার) মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে বার্ষিক হালনাগাদকৃত দলীয় র‌্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। যেখানে শীর্ষ আটে থাকা দলগুলোর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। যথাক্রমে অবস্থান করছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে শীর্ষ দশের শেষ দুটি অবস্থানে পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১০ এবং তাদের স্থলাভিষিক্ত হয়েছে আইরিশরা।

আইসিসির তথ্যমতে– ২০২২ সালের মে থেকে ২০২৪ সালে এপ্রিল পর্যন্ত সময়কালে ৫০ শতাংশ ম্যাচ এবং এরপর থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত শতভাগ ম্যাচের হিসাব বিবেচনায় নেওয়া হয়েছে। উল্লেখিত সময়ের ভেতর বাংলাদেশ টি-টোয়েন্টিতে ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলে মাত্র একটিতে (প্রতিপক্ষ পাকিস্তান) জিতেছে। এ ছাড়া একটি সিরিজে ড্র করে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। অর্থাৎ, বাকি ৭ সিরিজেই হেরেছে জ্যোতির দল। এমনকি গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে আইরিশদের কাছে তারা হোয়াইটওয়াশ হয়েছিল।

বিজ্ঞাপন

পড়ুন: ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা

দেখুন: নারী বিশ্বকাপ দেখতে শারজাহর মাঠে এক টুকরো বাংলাদেশ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন