১২/১২/২০২৫, ০:১৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১২/১২/২০২৫, ০:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে খালে মিলল নিখোঁজ রাজমিস্ত্রির মরদেহ

লক্ষ্মীপুর সদর উপজেলার কোরালিয়া খাল থেকে ইউছুফ হোসেন নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শুক্রবার রাত ১০টার দিকে লাশটি খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবার সঙ্গে শেষ কথা হয়। তারপর আর খোঁজ পাওয়া যায়নি। পরে দেখি খালের পানিতে পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় মরদেহ পড়ে আছে। পারিবারিক জমি নিয়ে চাচাদের সঙ্গে বিরোধ ছিল। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানান
নিহতের ছেলে মো. শাকিল।
স্থানীয় বাসিন্দা কাইয়ুম হোসেন বলেন, রাতে খালে টেটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে বাঁশ গাছের নিচে মরদেহ দেখতে পাই। পরে সবাইকে খবর দেওয়া হয়।

নিহতের স্বজন সদর উপজেলা জামায়াতের আমীর হুমায়ুন কবীর বলেন, তার ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে ওই বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেখুন: কী কী ক্ষমতা আছে রাষ্ট্রপতির?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন