১৮/০২/২০২৬, ১৫:২৮ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৫:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

লালন উৎসবে যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় গাংনীর মোমিনুলের মৃত্যু

কুষ্টিয়ার লালন উৎসবে যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩২) নামের মেহেরপুরের গাংনী উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিনুল ইসলাম গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

মোমিনুলের বন্ধু রাকেশ জানান, শুক্রবার বিকেলে গ্রামের কয়েকজন বন্ধুকে নিয়ে তারা লালনের তিরোধান দিবসের অনুষ্ঠানে অংশ নিতে কুষ্টিয়া যায়। সারাদিন ঘোরাঘুরি শেষে রাতে ক্লান্ত হয়ে তারা ট্রেনলাইনের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একটি ট্রেন চলে এলে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করার সময় মোমিনুলের মাথায় ট্রেনের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের মা মেমিনা খাতুন জানান, আমার ছেলে মোমিনুল কয়েকজন বন্ধুকে নিয়ে লালনের মাজারে অনুষ্ঠানে যাবে বলে শুক্রবার বিকেল তিনটার দিকে বাড়ি থেকে বের হয়। মধ্যরাতে ফোনে জানতে পারি, আমার ছেলে আর বেঁচে নেই—ট্রেনের ধাক্কায় মারা গেছে।

মোমিনুলের খালা নূরনিহার বলেন, খুবই দারিদ্র্যের মধ্য দিয়ে সংসার চালাতো। তার একটি ছোট শিশু সন্তান রয়েছে। এই শিশুটির ভবিষ্যৎ এখন অন্ধকার।

কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরের কাথুলী সীমান্ত দিয়ে ১৪ জনকে বিএসএফ এর হস্তান্তর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন