১০/০২/২০২৬, ২১:০৭ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্ট স্থগিত

নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার সংগীতশিল্পী আলী আজমতকে নিয়ে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট আয়োজন করেছিল অ্যাসেন কমিউনিকেশন। আজ শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, শুক্রবার সকালে জানা গেছে, আয়োজক প্রতিষ্ঠানকে এই কনসার্টের অনুমতি দেয়নি পুলিশ।

বিজ্ঞাপন

সংবাদ সূত্র জানায়, বিমানবন্দর কেপিআইভুক্ত এলাকা, কদিন আগেই সেখানে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে, তাই সবকিছু বিবেচনা করে এ মুহূর্তে কনসার্টের অনুমতি দেয়া হয়নি। আয়োজকদের অন্য জায়গায় কনসার্ট আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন এক বিবৃতিতে জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে “আলী আজমত অ্যান্ড জেমস: লেজেন্ডস লাইভ ইন ঢাকা” কনসার্টটি স্থগিত করা হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই কনসার্ট পুনরায় আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন তারিখ ও ভেন্যু সম্পর্কে শিগগিরই জানানো হবে।

কনসার্টে অংশ নিতে তিন দিন আগে ঢাকায় এসেছেন পাকিস্তানের সংগীতশিল্পী আলী আজমত। এই কনসার্টের মাধ্যমে প্রথমবার এক মঞ্চে জেমসের সঙ্গে তাঁর পারফর্ম করার কথা ছিল। ঢাকায় এসে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন আলী আজমত।

পড়ুন- এক দশক পর জেইন মালিক ফিরছেন “ওয়ান ডিরেকশন” ব্যান্ডে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন