২০/০১/২০২৬, ৩:০৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২০/০১/২০২৬, ৩:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তবে কি শাকিবও নকল করলেন এবার?

মেগাস্টার শাকিব খানকে নিয়ে বর্তমানে সরগরম চলচ্চিত্র পাড়া। একের পর এক নতুন লুক নিয়ে পর্দায় দেখা দিচ্ছেন নায়ক। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর তা ঘিরে দর্শকদের আগ্রহ ওঠে তুঙ্গে। এমন সময়ে এই লুকেই জনসম্মুখে হাজির বাংলার কিং খান। আর তা নিয়ে ব্যাপক আলোচনা তার লুক নিয়ে।

বিজ্ঞাপন

কিন্তু এখন এমন একটি খবর পাওয়া গেল, যা শুনে মন খারাপ হতে পারে শাকিব ভক্তদের। সিনে ভক্তরা বলছেন, শাকিব খানের এই লুকে এর আগেও দেখা গেছে; অন্য সিনেমার এক নায়কের লুকে।

ঠিক এই সময়ে শাকিব খানের লুক নিয়ে যতটা আলোচনা হচ্ছে, একটা সময় একই রকম আলোচনা হয়েছিল; সেটি মূলত ভারতের দক্ষিণের মালায়ালাম ইন্ডাস্ট্রিজে। হ্যাঁ, সেই ইন্ডাস্ট্রিজের অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন এই একই লুকেই ধরা দিয়েছিলেন; কাজেই প্রশ্ন থেকে যাচ্ছে, পৃথ্বীরাজের লুক তবেই কি নকল করলেন শাকিব খান?

প্রথম ঝলকেই যেন চোখ ধাঁধিয়ে যায়! কালো পোশাকে, গোঁফের আড়ালে ঢাকা এক দৃঢ় ও স্টাইলিশ অভিব্যক্তি; এমন লুক কার না মনে ধরবে! দুই নায়কের দুটি লুক পাশাপাশি করলে দেখা যায়, শাকিব খান এবং পৃথ্বীরাজ সুকুমারন-  দুজনকেই দেখা যাচ্ছে কালো রঙের ডেনিম জ্যাকেট বা শার্ট-জ্যাকেটে, যার ওপর সাদা সুতোর কনট্রাস্ট স্টিচিং করা। এই হাই-ভিজিবিলিটি স্টিচিং পুরো আউটফিটটিকে একটি অসাধারণ ডিজাইন এলিমেন্ট দিয়েছে, যা লুকে এনেছে এক অত্যাধুনিক বৈপ্লবিক ছোঁয়া। উভয়ের পোশাকের ডিজাইন এবং কাট প্রায় হুবহু এক।

মিল রয়েছে চশমা ও গোঁফ-এও! দুজনের মুখেই রয়েছে তীক্ষ্ণ ও ঘন গোঁফ। সঙ্গে চোখে সানগ্লাস, যা তাদের লুককে রহস্যময় ও ড্যাশিং করে তুলেছে। তবে সানগ্লাসের পার্থক্য রয়েছে! শাকিব খান ব্যবহার করেছেন এভিয়েটর স্টাইলের সানগ্লাস, যা তার চেহারায় যোগ করেছে ক্লাসিক নায়কোচিত ভাব। অন্যদিকে, পৃথ্বীরাজ প্রথম লুকে পরেছেন একটি টর্টসেল ফ্রেমের কালো লেন্সের সানগ্লাস। পরে অবশ্য তিনিও এভিয়েটর স্টাইলের চশমাও ব্যবহার করেন, যা সাদৃশ্যকে আরও স্পষ্ট করে তোলে।

এছাড়াও পরিপাটি করে আঁচড়ানো এবং খানিকটা ওয়েভি হেয়ারস্টাইল; যা দুজনেরই  সঙ্গে মানিয়ে গেছে। বলা বাহুল্য, এই মিলগুলো এতটাই জোরালো যে, যে কেউ প্রথম দেখায় চমকে উঠতে বাধ্য হবেন। যেন একই ডিজাইনারের হাতে তৈরি হয়েছে দুই অভিনেতার লুক!

তবে শাকিবের আসন্ন সিনেমা ‘সোলজার‘-এর গল্পেও পৃথ্বীরাজের সিনেমার সঙ্গে মিল থাকবে কি না, তা নিয়েও থাকছে প্রশ্ন! কারণ, শাকিব খান ‘সোলজার‘ সিনেমায় একজন সৈনিকের চরিত্রে দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে বলে জানা যায়। এই অ্যাকশন-থ্রিলারের প্রেক্ষাপট যেন অনেকটাই মিলে যায় পৃথ্বীরাজ সুকুমারানের আলোচিত সিনেমা ‘এল টু এমপুরান’- এর সঙ্গে।

চলতি বছরের মার্চে মালায়ালাম সিনেমা ‘এল টু এমপুরান’-এর প্রচারণায় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারান এই একই লুকেই ধরা দেন। এই সিনেমাটি ‘লুসিফার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি। এই সিনেমাতে পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করছেন জায়েদ মাসুদের চরিত্রে; যিনি হলেন ক্বুরেশি আব্রামের সিন্ডিকেটের একজন বেতনভুক্ত কমান্ডার । ‘লুসিফার’ ছবিতে তাকে এই সিন্ডিকেটের সামরিক প্রধান হিসেবে দেখানো হয়েছিল, এবং ‘এম্পুরান’-এ তার অতীত ও নেপথ্যের কাহিনি তুলে ধরার কথা।

অর্থাৎ, একজন দুর্নীতির বিরুদ্ধে লড়াকু সৈনিক, আর অন্যজন এক প্রভাবশালী সিন্ডিকেটের সামরিক প্রধান। দুই ভিন্ন চরিত্রেও পোশাকের মিল এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দেয়। তবে কি স্টাইলিশ ‘সিন্ডিকেট ম্যান’-এর ফ্যাশনকেই এবার গ্রহণ করলেন ঢাকাই ‘সোলজার’?

পড়ুন: সংসদ নির্বাচনে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সাড়ে ২৮ হাজার

দেখুন: জোট বাদ দিয়ে নতুন যে গোপন কৌশলে হাটছে জামায়াত? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন