দুই বাংলার জনপ্রিয় মুখ অভিনেত্রী ও মডেল রাফিয়াথ রশিদ মিথিলা। গেল ঈদে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে তাকে। এই ওয়েব কনটেন্টটিতে তার অভিনয় দর্শকের মন কেড়েছে।
সদ্যই একটি রিয়েলিটি শো-এর বিচারকের দায়িত্ব পেয়েছেন তিনি। এ ছাড়াও সক্রিয় আছেন শিক্ষকতা ও গবেষণাতেও। ব্যক্তিজীবনে একমাত্র মেয়ে আয়রাকেও দেখাশোনা করতেও ব্যস্ত তিনি।
অভিনয় ছাড়াও মডেলিং-এও ব্যস্ততা মিথিলার। এরই মধ্যে নতুন এক লুকে দেখা মিলল মিথিলাকে। সম্প্রতি একটি ফটোসেশনে তাকে দেখা মিলল ‘দ্রৌপদীর শাড়ি’র থিমে।
এদিকে মিথিলার ব্যক্তিজীবন নিয়েও আলোচনার কমতি নেই। বর্তমান স্বামী ওপার বাংলার পরিচালক সৃজিতের সঙ্গে নাকি ভালো নেই তিনি। সে কারণে নাকি দেশের মেয়ে দেশেই থাকছেন, এমনই গুঞ্জন।
পড়ুন: দূরত্ব না বিচ্ছেদের ইঙ্গিত মিথিলা-সৃজিতের?
দেখুন: ভাঙছে কি মিথিলা-সৃজিতের সংসার?
এস


