১৬/০২/২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৬/০২/২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শান্তিনগরের বেইলি রোডে একটি রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জন জীবিত উদ্ধার

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটের দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭ টা ৪৭ মিনিটে তাদের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটি থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ৯ জন, পুরুষ ৭ জন ও শিশু রয়েছে ২ জন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। এরপর একে একে যোগ দেয় আরও ৮টি ইউনিট।

প্রাথমিকভাবে ভবনের বেজমেন্টের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। তবে আগুনের কারণ নির্ণয়ে তদন্ত করা হবে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানায় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিচে আগুন লাগায় উপরের মানুষ আতংকিত হয়ে পড়ে। এতে অনেকে ভবনের ছাদে উঠে যায়। এদিকে আগ্নিকান্ড দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। তাদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করে সেনাবাহিনী।

উল্লেখ্য, গত বছরে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ৪৬ জন।

পড়ুন : পুরানা পল্টনের বহুতল ভবনে আগুন, ৭ ইউনিটের চেষ্টায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন